"আমার ঈমান" ইসলামিক প্ল্যাটফর্মটি ব্যবহার করার জন্য আপনাকে জাজাকিল্লাহ খায়রান। আপনার গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পেজে আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি যে আমরা আপনার ডেটা কিভাবে ব্যবহার করি বা করি না।
আমরা আমাদের সাধারণ ভিজিটরদের কাছ থেকে কোনো প্রকার ব্যক্তিগত তথ্য (যেমন: নাম, ইমেল, ফোন নাম্বার) স্বপ্রণোদিতভাবে সংগ্রহ করি না। আপনি কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই সাইটটি ব্রাউজ করতে পারেন।
আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, আপনার কোনো প্রকার তথ্য চুরি করা বা কোনো থার্ড-পার্টি অ্যাপের কাছে বিক্রি করার মতো কাজ আমরা করি না এবং ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ। "আমার ঈমান" একটি অলাভজনক ইসলামিক প্ল্যাটফর্ম এবং এর একমাত্র উদ্দেশ্য মানুষের কাছে সঠিক ইসলামিক জ্ঞান পৌঁছে দেওয়া।
আপনি যদি আমাদের প্ল্যাটফর্মে সদকাহ বা দান করেন, তবে সেই ক্ষেত্রে আপনার পাঠানো ট্রানজেকশন তথ্য এবং নাম আমরা নিরাপদভাবে সংরক্ষণ করি শুধুমাত্র তথ্য যাচাইয়ের জন্য। এই তথ্যগুলো অন্য কাউকে সরবরাহ করা হয় না।
আমরা শুধুমাত্র ইউজার অভিজ্ঞতার উন্নয়নের জন্য এবং ভিজিটর কাউন্ট রাখার জন্য সাধারণ কুকিজ এবং গুগল এনালাইটিক্স ব্যবহার করি। এতে আপনার ব্যক্তিগত কোনো পরিচয় শনাক্ত করা হয় না।
আমরা আপনার ডেটা এবং সাইটের নিরাপত্তা রক্ষায় আধুনিক এনক্রিপশন এবং সিকিউরিটি মেকানিজম ব্যবহার করি। কোনো অবস্থাতেই ইউজারদের ডেটা আন-অথরাইজড পারসনের কাছে দৃশ্যমান নয়।
আমাদের গোপনীয়তা নীতি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের ফেসবুক পেজ বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
সর্বশেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
আমার ঈমান - একটি আধুনিক ইসলামিক যাত্রা।